রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্যপরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চক্ষু সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা হবে। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্প মেলারও আয়োজন করা হবে। মন্ত্রী আরো জানান, তাঁত শিল্পীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে ১৬ই আগস্ট থেকে তাদের আয়ুষ্মান কার্ড প্রদান করা হবে।
News On AIR | August 7, 2026 2:02 PM
রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্যপরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে