রাজ্য সরকার কলেজগুলিতে আসন বিক্রির চক্রান্ত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত কয়েক বছরে কলেজগুলিতে ভর্তির মরসুমে আসন বিক্রি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ১০ বছরে কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনও হয়নি। ছাত্রনেতার পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর জন্য বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সহ প্রশাসনিক কর্তাদের অবিলম্বে ইউনিয়ন রুমগুলি তালা বন্ধ করে সে ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
News On AIR | June 25, 2026 10:12 PM
রাজ্য সরকার কলেজগুলিতে আসন বিক্রির চক্রান্ত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে।