May 20, 2026 7:26 PM

printer

রাজ্য সরকার, কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় জোর দিতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছে।

রাজ্য সরকার, কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় জোর দিতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের তরফে SSKM, নীলরতন, RG KAR, ন্যাশনাল মেডিকেল ও কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে, হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারির  কথা বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ওয়ারলেস সেট। পাশাপাশি হাসপাতালের সুপার, অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের সঙ্গে ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখতে হবে।

হাসপাতালে সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী, অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য কর্মীদের বিস্তারিত তথ্য ভান্ডার এক মাসের মধ্যে তৈরি করা হবে। হাসপাতালে প্রবেশ পথে থাকবে কড়া নজরদারি। থাকবে, রাতে হাসপাতালে বিভিন্ন জায়গায় নাইট পেট্রোলিং-এর ব্যবস্থাও।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।