May 29, 2026 7:26 PM

printer

রাজ্য সরকার, উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে তিনশো কোটি টাকা খরচ করবে।

রাজ্য সরকার, উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে তিনশো কোটি টাকা খরচ করবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলাশাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক, GTA-র আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে আজ বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তাঁর কথা হয়েছে। চা শ্রমিকদের কল্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে যে এক হাজার কোটি বরাদ্দ করেছিলেন, তা থেকেই এই অর্থ খরচ করা হবে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান আই এস মুরুগান আগামী দোসরা জুন পাহাড়ে যাবেন। পাহাড়ে তরাই ডুয়ার্স মিলিয়ে বর্তমানে ২৫টি বড় চা বাগান বন্ধ এবং সেখানকার শ্রমিকরা অত্যন্ত দুর্দশার মধ্যে রয়েছে বলেও শ্রী অধিকারী উদ্বেগ প্রকাশ করেন।

     অন্যদিকে, গত বছর পুজোর সময় প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড়ে ক্ষতিগ্রস্থ একশোটি বাড়ির মধ্যে ৯০ টি বাড়ির সংস্কারের জন্যেও রাজ্য সরকার তিন লক্ষ টাকা করে বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। বাকি ১০টি বাড়ি সংস্কারের জন্য বিজেপি  সাংসদ রাজু বিস্তা, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা-সিএসআর থেকে সহায়তা করেছেন।  

আগের সরকারের আমলে দুটি আর্থিক বছরে GTA-র জন্য মোট সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হলেও, অনুমোদন না মেলায় তা’ খরচ করা যায়নি বলে মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন।