রাজ্য সরকার আরও ২৩টি বেসরকারি হাসপাতালের ৫৪০ টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ এই বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির দশ শতাংশ শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে।
উল্লেখ্য এর আগে তিনি সতেরোটি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকের পর ৬৬০ টি শয্যা রাজ্য সরকারের বেড ব্যাংকে যুক্ত করার কথা জানানো হয়েছিল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে ৯৭ হাজার সরকারি শয্যা রয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন বেসরকারি হাসপাতালের আরও ২ হাজার শয্যা যুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।