August 9, 2026 12:27 AM

printer

রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রনাথের ৮৬ তম প্রয়াণ দিবস পালিত হলো রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে।

রাজ্য সরকারের উদ্যোগে আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথের ৮৬ তম প্রয়াণ দিবস পালিত হলো রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, বাইশে শ্রাবণ রবীন্দ্র আদর্শকে নতুন করে তুলে ধরার দিন। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, স্বপ্না ঘোষাল, পূবালী দেবনাথ, প্রবুদ্ধ রাহা, শ্রাবণী সেন প্রমুখ। আবৃত্তিতে অংশ নেন সতীনাথ মুখোপাধ্যায় ও সুজিত কুমার বসু। এই প্রথম কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই কবিস্মরণ অনুষ্ঠানে অংশ নেয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।