July 20, 2026 3:20 PM

printer

রাজ্য  প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।  

রাজ্য  প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে  আগামী ১ সেপ্টেম্বর  থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দফতর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন।

শ্রী শাহের ওই চিঠিতে বলা হয়েছে,  প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। পাশাপাশি নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, সংশাপত্র, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। পুলিশি পরিষেবায় প্রথম তথ্য বিবরণী, অভিযোগ নথিভুক্তকরণ এবং জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই চিঠি উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেপ্টেম্বরের এক তারিখের মধ্যে অনুবাদ-সহ প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে। অন্য রাজ্য কিংবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজ্য সরকার বাংলা ভাষায় চিঠিপত্র পাঠাবে এবং প্রয়োজনে তার সঙ্গে হিন্দি ভাষাতেও কাগজপত্র আদান-প্রদান করবে সরকার। তবে রাজ্যের অভ্যন্তরে সরকারি প্রশাসনের সমস্ত কাজ বাংলা ভাষাতেই পরিচালিত হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।