May 24, 2026 11:36 AM

printer

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অংকের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১’টা পর্যন্ত।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অংকের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত। OMR শীটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিংটেকনোলজিফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষা কেন্দ্রে মোবাইলক্যালকুলেটরস্মার্ট ওয়াচ সহ যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডআবেদনের সময় দেওয়া এক কপি ছবিসরকারি পরিচয় পত্র নিয়ে যেতে হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না ছাত্রছাত্রীরা।