June 3, 2026 2:43 PM

printer

রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকেই তিন হাজার টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল।

নারী ও শিশু বিকাশমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীরভান্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণ ভান্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুরনিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমাশাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।