August 10, 2026 10:28 PM

printer

রাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আগামীকাল এক বৈঠকে বসতে চলেছে।

রাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আগামীকাল এক বৈঠকে বসতে চলেছে। শিল্প ও বানিজ্য মন্ত্রী তাপস রায়-এর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহন মন্ত্রী অর্জূন সিং এর বৈঠকে উপস্থিত থাকার কথা। শিল্প সংক্রান্ত সংশ্লিষ্ট সহযোগীদের  আমন্ত্রন জানানো হয়েছে। থাকবেন  ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থার প্রতিনিধিরাও।

বৈঠকে রাজ্যে নতুন শিল্প ও জমি নীতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য রাজ্য সরকার চলতি মাসেই রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষনা করবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে।