August 2, 2026 12:22 PM

printer

রাজ্যে বেসরকারি বিএড কলেজের নামে রমরমিয়ে ব্যবসা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যে বেসরকারি বিএড কলেজের নামে রমরমিয়ে ব্যবসা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান নিয়ে কলেজগুলো  আদৌ কতটা চিন্তিত সেই নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। অভিযোগ বিভিন্ন জেলায় বেসরকারি কলেজে শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার প্রায় বছর খানেক পরেও নেওয়া হচ্ছে ভর্তি। এই সংক্রান্ত বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি জাতীয় শিক্ষক শিক্ষণ সংস্থা- NCTE কতৃপক্ষকেও তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ১লা অক্টোবর আদালতে রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যে যে ছাত্র ছাত্রীরা প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসতে পারছেন না তাদের জন্য বিকল্প ব্যাবস্থা করতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি।