রাজ্যে বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড WBSEDCL, ‘বিদ্যুৎ প্রহরী ‘ নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে তিনি একাধিক পদক্ষেপের উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হুকিং ট্যাপিং বা অন্য কোনো উপায়ে বিদ্যুৎ চুরির ঘটনা দেখতে পাওয়া গেলে তার ছবি – অবস্থান সহ বিস্তারিত তথ্য এই অ্যাপে যে কেউ আপলোড করতে পারবেন। বিপদজনক বিদ্যুৎ সংযোগ বা বৈদ্যুতিক পরিকাঠামোর ছবি ও স্থানও আপলোড করা যাবে। এর ফলে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা WBSEDCL দ্রুত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে পারবে। মুখ্যমন্ত্রী আজ বিদ্যুৎ দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করেন।