May 8, 2026 5:56 PM

printer

রাজ্যে নব নির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন, শুভেন্দু অধিকারী

রাজ্যে নব নির্বাচিত বিজেপি সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে। প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন, শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।

বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের একথা জানান।  

এরপর শুভেন্দু অধিকারী, লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবির কাছে সরকার গঠনের দাবী জানাবেন। আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার।