রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি, পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্রসংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনো পর্যন্ত ছাত্র সংসদ তহবিলের টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে, তার অডিট রিপোর্ট এক মাসের মধ্যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে।
উল্লেখ্য, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে প্রথম দফায় ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে গত সোমবার। যেহেতু অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই, তাই এই ক্ষেত্রে কোনও ফি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
News On AIR | June 3, 2026 8:55 AM
রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি, পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্রসংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।