August 8, 2026 12:50 PM

printer

রাজ্যে আরেকবার এস আই আর করার প্রয়োজন আছে বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন।

রাজ্যে আরেকবার এস আই আর করার প্রয়োজন আছে বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন।দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক বাবু বলেন এস আই আইয়ারের কাজ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ হয়নি। তৃণমূল কংগ্রেস করতে দেয়নি।, নতুন করে এস এই আর হলেই পশ্চিমবঙ্গের প্রকৃত চেহারা মানুষের সামনে উদঘাটিত হবে।

                উল্লেখ্য, রাজ্যে এস আই আরে নাম বাদ পড়া ২৭ লক্ষ মানুষের  মধ্যে অনেক কম সংখ্যক এখনো পর্যন্ত নাম নথিভুক্তির জন্য আবেদন জানিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।