রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। তাঁকে স্মরণ করে সিপিআইএম এর পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিকেলে সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে ” স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য ” শীর্ষক এক কর্মসুচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর।