রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পদে তিন IAS-এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু— এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাঁদের নাম বিবেচনায় আনা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল রাজ্যের মুখ্য সচিব হিসেবে হয়েছেন। আইন অনুযায়ী তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকতে পারেন না। সেই কারণেই পরবর্তী সিইও বেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে।