July 19, 2026 4:10 PM

printer

রাজ্যের গ্রামীন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সহায়তা করতে রাজ্য সরকার সব জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে।

রাজ্যের গ্রামীন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সহায়তা করতে রাজ্য সরকার সব জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে প্রতিটি জেলাশাসককে পাঠানো এক নির্দেশিকায় তালিকা তৈরীর জন্য বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধিদের এই কাজে যুক্ত করার কথা বলা হয়েছে। আগামী পনেরোই আগস্ট উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে, জমা পরা আবেদন যাচাই করে সব জেলা প্রশাসনকে দশ তারিখের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। যোগ্য উপভোক্তার নাম যেন কোনওভাবেই বাদ না যায় সেই দিকটিও দেখতে বলা হয়েছে।