July 22, 2026 9:58 PM

printer

রাজ্যের গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে  রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে

রাজ্যের গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে  রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন।

  বিধানসভায় আজ বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার গার্হস্থ্য গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। পশ্চিমবঙ্গেও কোনও গ্রাহককে বাধ্য করে স্মার্ট মিটার বসানো হবে না।

     একই সঙ্গে গ্রাহক পরিষেবা উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করেন তিনি। জানুয়ারি থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল দেওয়া হবে। গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কাস্টমার কেয়ার সেন্টারে কর্মীর সংখ্যাও বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।