August 12, 2026 1:35 PM

printer

 রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই  হট্টগোলের জেরে দুপুর ২টো  মুলতবী করা হয়।

 রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই  হট্টগোলের জেরে দুপুর ২টো  মুলতবী করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন ।

 প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই  চেয়ারম্যান সি পি রাধাক্রিশ্নন জিরো আওয়ারের কাজ শুরু করেন । এই সময় সি পি আই এমের সদস্য জন ব্রিটাস , অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উথথাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোন সদস্যের বিরুদ্ধেই অসন্মমান জনক মন্তব্য করা উচিৎ নয় বলে তিনি জানান । এরপরে বিক্ষোভের মধ্যেই  তিনি সভা মুলতবী ঘোষণা  করেন ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।