July 18, 2026 6:30 PM

printer

রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লোকভবনের তরফে অভিযোগ দায়ের হয়েছে।

রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লোকভবনের তরফে অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন করে রাজ্যপালের নামে বিভিন্ন নির্দেশ ও বার্তা দিচ্ছেন বলেও অভিযোগ।

লোকভনের তরফে এক বিবৃতিতে এব্যাপারে সকলকে সতর্ক করে এই ধরণের কোন ফোল কল এলে অবিলম্বে ০৩৩-২২০০-১৬৪১–৪৪ নম্বরে যোগাযোগ করে তাদের অবহিত করতে বলা হয়েছে।