July 19, 2026 11:46 AM

printer

রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে আজ আদালতে তোলা হবে

উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহম্মদ শামিম-ই দক্ষিণ নারায়ণপুরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্হা NIA, ঘটনাস্হল থেকে গতকাল নমুনা সংগ্রহ করেছে।

CID এবং রাজ্য পুলিশের এস টি এফ গতকাল দুপুরে সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্হল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন।