রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথালেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবির সিং। তিনি ১০ দশমিক শূন্য/নয় সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তাঁর ব্যক্তিগত সেরা সময় ছিল ১০ দশমিক এক/সাত সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান ১০ দশমিক এক/ছয় সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেশ কুজুর দৌড় শেষ করেন, ১০ দশমিক দুই সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। চারশো মিটার দৌড়ের পুরুষ বিভাগেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বিশাল টি কে ৪৪ দশমিক নয়/আট সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতলেও কমনওয়েলথ গেমসের যোগ্যতা মান উত্তীর্ণ হতে পারেননি।
News On AIR | May 24, 2026 10:59 AM
রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথালেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবির সিং।