July 29, 2026 8:34 PM

printer

মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দু’দিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে।

মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দু’দিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ, ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, সচিব সৃঞ্জয় বসু, প্রাক্তন ফুটবল্লার সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জী প্রমূখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রডরিগস। বর্ষসেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বর্ষসেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হবে । ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র কে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হবে ।
আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯শো ১১ সালের ২৯ জুলাই, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এই দিনটি মোহনবাগান দিবস হিসাবে পালিত হয়ে থাকে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।