July 18, 2026 10:35 AM

printer

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে-পাঁচ।

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে-পাঁচ। গতকাল ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অন্য দু’জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা ও গুরুতর আহতদের আড়াই লক্ষ এবং স্বল্প আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু ৫’লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ।  

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন। এই ঘটনার অভিযুক্ত বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

মুর্শিদাবাদের বিধায়ক, মন্ত্রী গৌরী শংকর ঘোষ গতকাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং সবরকমভাবে সাহায্য করবে।  

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন।