July 9, 2026 11:14 AM

printer

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্হার প্রতি তাদের আস্হার প্রতিফলন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে আরও বেশি করে প্রচার চালাতে হবে। কমিশনের নিয়ম নীতি ও নির্দেশিকা মেনে এই ধরনের ঘটনা রুখতে হবে বলে তিনি জানান।