মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের সাত জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বিকেলেই কলকাতায় ফিরে তিনি BSF-কে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন।
বৃহস্পতিবার তাঁর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে।