August 12, 2026 1:56 PM

printer

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে, নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে, নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি  সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন তিনি। আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরে আরাধনার পর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সঙ্গে মিলিত হন  মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যকে   আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান বলে বর্ণনা করেন।  

আদ্যাপীঠ সংঘর সমাজসেবার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এই সংস্থার  পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুষ্ঠু ভাবে চলে,  সরকার সে ক্ষেত্রে সব রকম সহযোগিতা করবে।