মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরী অবস্হার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই- সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে ১০ হাজার টাকা সাম্মানিক ও এক হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তারা সরকারী বাসে নিখরচায় ভ্রমণের সুবিধা পাবেন। স্বীকৃত লোকতন্ত্র সেনানীর অবর্তমানে তাঁর জীবিত স্বামী বা স্ত্রী ওই একই সুবিধা পাবেন।
দেশের অন্তত ১২-টি রাজ্যে এধরনের পেনশনের ব্যবস্হা থাকলেও, পশ্চিমবঙ্গে এধরনের উদ্যোগ এই প্রথম।