July 30, 2026 9:40 AM

printer

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে  বড়া খানা অনুষ্ঠানে যোগ দেবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে  বড়া খানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন । রাজ্য পুলিশের তরফে প্রতিবছর এই “বড়া খানা” অনুষ্ঠানের আয়োজন করা হয়।‌ বহু পুরনো এই অনুষ্ঠানে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।‌

উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে যে কোনো অপরাধের‌ ঘটনায় আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়ার  জন্য পুলিশকে ছাড়পত্র দিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।