মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরের টেন্ট-এ, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন।
উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও শ্রম মন্ত্রী অর্জুন সিং’ও।
বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে তাঁদের কথা হয়েছে। GTA দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন তাঁরা।
গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে- ৭’ই অক্টোবর, দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী ।
GTA নির্বাচন নিয়ে শিলিগুড়িতে কয়েকদিনের মধ্যেই তাঁরা বৈঠকে বসবেন বলে বিমল গুরুং জানিয়েছেন।