মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজ সল্টলেক বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবারে‘ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীত শিল্পী রিদ্ধি বন্দ্যোপাধ্যায়, সংগীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান। সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্যও কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
উল্লেখ্য, চাকরি দুর্নীতি, জমি লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী ‘জনতার দরবার’ অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন।
তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে।