August 5, 2026 10:16 PM

printer

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী, শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা  পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী, শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা  পরিদর্শন করেন। ভবানীপুর বিধানসভা এলাকায় ওয়াটগঞ্জ এবং কলকাতা বন্দর এলাকার একবালপুর থানায় উপস্থিত হয়ে পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, লকআপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন মহিলা সহায়তা কেন্দ্রও।

ওয়াটগঞ্জ থানায় রেজিস্টার ও বিভিন্ন অভিযোগপত্র পর্যালোচনা করে বিভিন্ন মামলায় কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী।

একবালপুর থানায় গিয়েও সার্বিক কাজকর্মের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

পরে মুখ্যমন্ত্রী মধ্য কলকাতায় দমকলের সদর দফতরও পরিদর্শন করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।