May 30, 2026 12:56 PM

printer

মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং পাঁচ দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন।

মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং পাঁচ দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্ব খ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। গয়ার বেশকিছু বুদ্ধ মন্দিরেও যাবেন তিনি।
এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষি মন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে।
মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের  ঐতিহাসিকসাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নয়া মাত্রা পেতে পারে ভারত-মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও।