May 30, 2026 9:40 PM

printer

মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-লাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সকালে গয়া’য় পৌঁছন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন

মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-লাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সন্ধ্যায়  নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। পরে  বিদেশমন্ত্রী ডঃ এস জয়শংকর মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ  করেন।   সামাজিক মাধ্যমে এক পোস্টে ডঃ জয়শঙ্কর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মায়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেছেন যে, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অং-লাইং-এর বৈঠকের অপেক্ষায় আছেন।

আগামিকাল ভারত-মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের  ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত-মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও।

সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্ব খ্যাত  মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধি বৃক্ষের নীচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষি মন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে।