মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে, ভারতের সঙ্গে আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাদিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিণ যুক্তরাষ্ট্র হলো বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
আগামী ৪ঠা জুলাই মার্কিণ যুক্তরাষ্ট্র স্বাধীনতার আড়াইশ বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসের ২৩ তারিখ থেকে চার দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। সফরকালে তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে, আগামী ২৬শে মে মার্কো রুবিও কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রি ডঃ এস জয় শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিণ যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন।