মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুনদিল্লিতে আজ মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন ক’রে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলে রুবিও আশা প্রকাশ করেন।
রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে অভিহিত করেছেন।