July 9, 2026 11:20 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরই ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরই ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি।  

ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র‍্যাডার কেন্দ্র, রেভোল্যুশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌ যানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রিয়েছে তাদের। কোনওভাবেই পিছু হটবে না তারা। এরপরই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প।