মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে, তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আলোচনাকে কোনওভাবেই ব্যাহত করবে না এবং তেহরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে ইজরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তিনি এই মন্তব্য করেন। খুব শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ট্রাম্প আশাপ্রকাশ করেন।