মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন , ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে । নিজের ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social) প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমীরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এর আগে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন যে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে; তবে তিনি সতর্ক করে এ-ও বলেছিলেন যে, এর অর্থ এই নয় যে মূল বিষয়গুলোতে কোনো সমঝোতা হবে।