July 30, 2026 9:12 AM

printer

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে লেখক সলমন রুশদির উপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে লেখক সলমন রুশদির উপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ‘স্যাটেনিক ভার্সেস’ উপন্যাসের কারণে গত কয়েক দশক করে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ২৮ বছর বয়সী মাতার ২০২২ সালের অগাস্ট মাসে একটি অ্যাম্ফিথিয়েটারের মঞ্চে লেখক সলমন রুশদির উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত। ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার এই ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।