August 2, 2026 5:52 PM

printer

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের  রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের  সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের  রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের  সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান, ইসলামাবাদে ভারতের সিন্ধু জল চুক্তি স্হগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেন।