মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। ১৮৯৩ সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ, তাঁকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরেও স্বামী বিবেকানন্দের প্রথম পূর্ণাঙ্গ ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়েছিল।