August 8, 2026 10:15 PM

printer

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব, রৌপ্যপদক জিতেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব, রৌপ্যপদক জিতেছেন। ১৯ বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় ৭৪ দশমিক ০/৯ মিটারের সেরা থ্রো-টি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে পদক জয়ী দ্বিতীয় ভারতীয় হিসেবে উঠে এলেন তিনি। এর আগে নীরজ চোপড়া এই কৃতিত্ব অর্জন করেছিলেন। নীরজ চোপড়া ২০১৬ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত আসরে স্বর্ণপদক জিতেছিলেন। সেখানে ৮৬  দশমিক ৪/৮ মিটারের, থ্রো-এর, বিশ্ব জুনিয়র রেকর্ড, এখনও অক্ষুণ্ণ।

দক্ষিণ আফ্রিকার ইয়ান-হেন্ড্রিক হেইম্যানস ৮০ দশমিক ৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন।

এদিকে, পুরুষদের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ভারতের মোহাম্মদ আশফাক অষ্টম স্থানে শেষ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের, জেডেন ডি লিওন চ্যাম্পিয়নশিপ রেকর্ড ভেঙে স্বর্ণপদক জয় করেন, যুক্তরাষ্ট্রের কুইন্সি উইলসন রূপো এবং দক্ষিণ আফ্রিকার লিন্ডারট কোয়েকেমোয়ের ব্রোঞ্জ পদক লাভ করেন।

ভারতের পূজা মহিলাদের হাই জাম্প ফাইনালে উঠেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।