মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান , তাঁরা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব’-কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ-পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতিপ্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তাঁরা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া, উভয় নেতাই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন।
শ্রী মোদী, শ্রী ভ্যান্স এবং ‘সেকেন্ড লেডি’ ঊষাকে তাঁদের পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান।