মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সের জি–৭ সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং ইউরোপের কয়েকটি মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে । হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন , দক্ষিণ–পূর্ব ফ্রান্সের এভিয়ঁ–লে–বাঁ শহরে আগামী ১৫ থেকে ১৭ জুন এই সম্মেলন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, অভিবাসন এবং আন্তর্জাতিক নিরাপত্তা, আলোচনার মূল বিষয়গুলির মধ্যে থাকবে ।
ইরানকে নিয়ে পৃথক অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনের মতো প্রধান ইউরোপীয় শক্তিদের টানাপোড়েনের চলাকালিন এই বৈঠকটি হতে চলেছে । বিগত দিনগুলিতে , প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ন্যাটো মিত্রদের সমালোচনা করে বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ইউরোপের প্রয়োজনীয় সমর্থন পায়নি ।