June 8, 2026 6:28 PM

printer

মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয়-ED পশ্চিমবঙ্গ সহ মিজোরাম-মায়ানমার সীমান্ত, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। 

মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয়-ED পশ্চিমবঙ্গ সহ মিজোরাম-মায়ানমার সীমান্তত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। NCB আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা ৪৯ কেজির বেশি মেথামফেটামিন এবং ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখন পর্যন্ত ১৪২ কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।