July 21, 2024 6:24 PM

printer

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ-এ-র ম্যাচে ভারত আজ সংযুক্ত আরব আমীরশাহীকে ৭৮ রানে হারিয়ে দিয়েছে।

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ-এ-র ম্যাচে ভারত আজ সংযুক্ত আরব আমীরশাহীকে ৭৮ রানে হারিয়ে দিয়েছে। এর ফলে, ভারতের সেমিফাইনালে পৌঁছানো নিশ্চিত হয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তোলে। ভারতের পক্ষে রিচা ঘোষ ৬৪ এবং হরমনপ্রীত কৌর ৬৬ রান করেন। এর জবাবে সংযুক্ত আরব আমীরশাহী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান তোলে। আমীরশাহীর পক্ষে কভিশা এগোডেজ ৪০ রান করেন। তিনি ভারতের দুটি উইকেটও নেন। ভারতের পক্ষে দীপ্তি শর্মা দুই উইকেট নেন। রিচা ঘোষ এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
আজকের অন্য ম্যাচে পাকিস্তান নেপালের মুখোমুখি হবে।