November 6, 2024 10:34 AM

printer

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার ক্রমশ জমে উঠছে।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার ক্রমশ জমে উঠছে। কংগ্রেস ও লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধী আজ নাগপুরে দীক্ষাভূমিতে শ্রদ্ধা নিবেদন করে মহারাষ্ট্রে প্রচার শুরু করবেন। সন্ধে মহাবিকাশ আগাড়ী জোটের সমর্থনে মুম্বাইয়ের জনসভায় অংশ নেবেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ থেকে ১৪  নভেম্বর বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ শিন্ডে মহায়ুতি প্রার্থীর সমর্থনে গতকাল কোলাপুরে এক জনসভায় ভাষণ দেন।

উল্লেখ্য ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন ২০ নভেম্বর।  ফল ঘোষণা ২৩ শে নভেম্বর।