June 27, 2026 5:42 PM

printer

মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা –TeT ,  প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে।

মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা –TeT ,  প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে । থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায় । পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে TeT এর প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয় ।

এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা  নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।